দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। এতে বাসের নিচে চাপা পড়ে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার সুরাইয়া সিলোনীয়া এলাকার চানপুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে। সে সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহতদের মধ্যে উপজেলার আলমপুর গ্রামের মাঈনুদ্দিনের মেয়ে রাইসা আক্তার ও একই এলাকার নুরনবীর মেয়ে নুসরাত জাহানের নাম জানা গেছে। আহত রাইসা আক্তারকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ছুটি শেষে শিক্ষার্থীরা মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ফেনী থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী শরীয়তপুর এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও পথচারীদের চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী ও পথচারী হতাহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত ফাতেমা আক্তার সুরাইয়াকে ফেনীর মহিপালের স্টার লাইন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএম